,

আ.লীগের সংসদীয় দলের সভা রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের ৮ম সভা ডাকা হয়েছে আগামী রোববার। এদিন সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদেরকে দিকনির্দেশনা দিতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন ঠিক করতে বৈঠক করা হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান