মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সামনে অজিদের রান পাহাড়

news-image

স্পোর্টস ডেস্ক : শেষটায় টেনে ধরেছেন পাকিস্তানের বোলাররা। ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ যেভাবে শুরু করেছিলেন বিশ্বকাপের রেকর্ড রান সময়ের ব্যাপার মনে হচ্ছিল। যার শুরু হয় পাকিস্তানের ভুলে। পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলে। সুযোগ নিয়ে ওয়ার্নার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। মিশেল মার্শও শতক ছুঁয়েছেন। তাদের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানকে বিশ্রাম দিয়ে ওসামা মীরকে একাদশে নেন তারা। তিনিই শুরুতে ওয়ার্নারের দেওয়া সহজ ক্যাচ ফেলেন। ওই ওয়ার্নার শেষ পর্যন্ত ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৪টি চার ও নয়টি ছক্কা মেরেছেন।

তার সঙ্গে জুটি গড়ে ওপেনার মিশেল মার্শ ১০৮ বলে ১২১ রান করেন। ডানহাতি এই ব্যাটার দশটি চারের সঙ্গে নয়টি ছক্কার শট তোলেন। তারা দলকে ২৫৯ রানের জুটি দেন। অস্ট্রেলিয়ার হয়ে যা ওপেনিংয়ে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। এছাড়া বিশ্বকাপে চতুর্থবারের মতো দুই ওপেনার সেঞ্চুরির কীর্তি গড়েন। তাদের ৩৩.৫ ওভারে দুর্দান্ত ওই জুটির সুবিধা ঠিকঠাক নিতে পারেনি অস্ট্রেলিয়া।

পরের ব্যাটররা নিয়মিত আউট হন। মার্শের পরের বলেই সাজঘরে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। চারে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথ ৭ রান করে আউট হন। পরে মার্কোস স্টইনিস ২১ ও জস ইংগলিশ ১৩ রান করেন। মার্নাস লাবুশানে (৮), মিশেল স্টার্করা (২) বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান।

শুরুতে সুবিধা করতে না পারা শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে জ্বলে উঠে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। হাসান আলী ৮ ওভারে ৫৭ ও ইফতিখার ৮ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। হ্যারিস রউফ শুরুতে ৪ ওভারে ৫৯ রান দেন। পরে ৮ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। লেগ স্পিনার উসামা ৯ ওভারে ৮২ রান হজম করে ১ উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ৭ ওভারে ৪৩ রান দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের