,

টানা ৮ দিন বন্ধের কবলে বাংলাবান্ধা স্থলবন্দর

news-image

পঞ্চগড় প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আটদিন কোনো প্রকার আমদানি-রপ্তানি হবে না। তবে বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে পূজার আগে-পরে দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন আমদানি-রপ্তানি হবে না। বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের একমাত্র চর্তুদেশীয় এই বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের পণ্য আনা নেওয়া হয়ে থাকে। ২৮ অক্টোবর শনিবার আবারও সচল হবে বন্দরটি।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ সভায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত আরও দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান