,

ওয়ার্নার-মার্শের সেঞ্চুরি, এলোমেলো পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : পঞ্চম ওভারেই ডেভিড ওয়ার্নার ক্যাচ দিয়েছিলেন। সহজ ওই ক্যাচ ফেলে দেন পাকিস্তানের একাদশে জায়গা পাওয়া লেগ স্পিনার উসামা মীর। সঙ্গে মোমেন্টামও। কুড়িয়ে পাওয়া ওই সুযোগ নিয়ে ঝড় তুলে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে একই ওভারে সেঞ্চুরি করেছেন মিশেল মার্শ।

টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩২ ওভারে কোন উইকেট না হারিয়ে ২২৬ রান তুলেছে। ক্রিজে থাকা ওয়ার্নার ৮৯ বলে আটটি চার ও ছয় ছক্কায় ১০৫ রানে খেলছেন। তার সঙ্গী মার্শ ১০৩ বলে দশটি চার ও সাতটি ছক্কায় ১০৮ রান করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় এই ম্যাচে লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলটির একাদশে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা, জস হ্যাজলউড।

পাকিস্তান একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইফতিখার, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট