মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সেরা দল, আজও তা দেখিয়েছে: শান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সামর্থ্যের শতভাগ খেললে আর ভারতের সেরা দিন না গেলে জেতা সম্ভব হলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে। ম্যাচে ভারত তাদের সেরাটাই দিয়েছে। বাংলাদেশ খেলতে পারেনি সামর্থ্য অনুযায়ী। ফলস্বরূপ, ৪১.৪ ওভারে বাংলাদেশের ২৫৬ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে ভারত।

ম্যাচ শেষে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বভার পাওয়া নাজমুল শান্ত জানিয়েছেন, ভারত কেন সেরা দল আজও তা দেখিয়েছে, ‘ভারত সবসময় খুব ভালো দল, সামর্থ্যবান দল। আজও তারা তা দেখিয়েছে। সব দলই ভালো, আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারবো।’

লিটন দলের অভিজ্ঞ ব্যাটার। দেখে শুনে খেলে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। ডানহাতি এই ওপেনার লম্বা সময় ক্রিজে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো বলেও উল্লেখ করেছেন শান্ত, ‘তানজিদ খুব ভালো খেলেছে, আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে। লিটন ক্রিজে লম্বা সময় থাকতে পারলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’

এছাড়া সাকিব আল হাসান ভালো আছেন বলেও জানিয়েছেন শান্ত। তার মতে, আগামী ম্যাচে একাদশে পাওয়া যাবে সাকিবকে। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মুম্বাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের