,

সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি পেলেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কারাগার থেকে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি পেয়েছেন। দেশটির বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন গতকাল বুধবার ইমরান খানকে এ অনুমতি দিয়েছেন। দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন পিটিআই প্রধান। গতকাল দেশটির আদালত কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন যে ইমরান খান যেনতার দুই ছেলে কাসিম এবং সুলেইমানের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন।

তোশাখানা মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাকে অ্যাটক কারাগারে নেওয়া হয়। তবে এরপর গত ২৯ আগস্ট ইমরান খানের সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।

কিন্তু কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় রিমান্ড চলতে থাকায় ইমরান খানকে এখন আদিয়ালা কারাগারে থাকতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট