,

বিদেশি সংস্থার জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মাগুরা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, সেনাছাউনি থেকে গড়ে ওঠা একটি দল দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। অতীতে তাদের অত্যাচারে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না।

আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ যাদের নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশে এত উন্নয়ন হয়েছে।

পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেলসহ দেশের উন্নয়নে এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিদেশি সংস্থা জরিপ করে দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। তাই বিএনপি ভীত হয়ে নানা ষড়যন্ত্র করছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ আছে আমার জানা নেই। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব ক্রেডিবল হয়েছে। আমাদের আমলের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকালীন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধিনস্ত হয়ে যাবে।

সেখানে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবে তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবে। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।’

আগীম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান