মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ন্ত সূচনার পরেও মাঝারি সংগ্রহ বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : পিচ রিপোর্টে দুই ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর ও ইরফান পাঠান জানান, অনেক রানের ম্যাচ হতে চলেছে। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনারের ব্যাটে যেমন শুরু পেয়েছিল, তাতে ৩০০ ছাড়ানোর স্বপ্ন উঁকি দিয়েছিল। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মিডল অর্ডার। দারুণ শুরু এবং শেষ দিকে মাহমুদ উল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও ২৫৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চোটে পড়া সাকিব আল হাসানকে বাইরে রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দেখেশুনে শুরু করলেও পরে খোলস ছেড়ে বের হন দুই ব্যাটার। পাওয়ার প্লের ১০ ওভারে তোলেন ৬৩ রান।

দারুণ ব্যাটিংয়ে ৪১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। তবে এরপর ইনিংসের ১৫তম ওভারে কুলদীপ যাদবকে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হন তিনি। ফেরেন ৫১ রান করে। ৪৩ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছয় মারেন এই বাঁহাতি।

আউট হওয়ার আগে লিটনের সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং রানের জুটির রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ছিল ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রান।

এরপর শুরু হয় ছন্দঃপতন। লিটন অর্ধশতক করলেও আউট হন ৬৬ রানে। ৮২ বলের ইনিংসটি সাজান ৭টি চারে।

দুই ওপেনারের মাঝে নাজমুল আউট হন ৮ রান করে। চারে নামা মেহেদী হাসান মিরাজ করেন ৩ রান। তাওহিদ হৃদয় আজও সুবিধা করতে পারেননি। ৩৫ বলে করেন ১৬ রান।
১৭৯ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে মাহমুদ উল্লাহর সঙ্গে ২২ রানে ছোট্ট এক জুটি গড়ে ফেরেন মুশফিক। ৩৮ রানে থামেন তিনি। তার আগে অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মালফক স্পর্শ করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

শেষদিকে ঝোড়ো ব্যাটিংয়ে ৪৬ রান করেন মাহমুদ উল্লাহ। শেষ ওভারে জসপ্রতি বুমরাহর বলে বোল্ড হন তিনি। ৩৬ বলের ইনিংসে ৩টি করে চার-ছয় মারেন তিনি। শেষ ৫ ওভারে বাংলাদেশ দলে ৪৬ রান। তবু ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৫৬ রানে থামে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম