,

বিএনপি নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জমান খান কামাল বলেছেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।

বৃস্পতিবার বিকেলে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে মাগুরা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবেন তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।

তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট