,

ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ে ইতিবাচক আইএমএফ মিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অনুকূলে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত মিশন।

সরকারের সঙ্গে বৈঠকের শেষ দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে মিশনটি জানিয়েছে, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য প্রথম পর্যালোচনা শেষ করতে বিভিন্ন নীতির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা ঐক্যমত্যে পৌঁছেছে।

আইএমএফ মিশনের বিবৃতিতে বলা হয়, প্রথম পর্যালোচনা শেষ হলে বাংলাদেশ দ্বিতীয় কিস্তির জন্য ৬৮ কোটি ১০ লাখ ডলার ঋণ পাবে। তবে আইএমএফের পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে আসা মিশন তাদের প্রতিবেদন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য জমা দেবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদে তাদের প্রতিবেদন উপস্থাপন করা হবে।

আইএমএফ বাংলাদেশের অর্থনীতির সংকট মোকাবিলায় এ বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার ছাড় করে। শর্ত পালনের অগ্রগতি দেখে দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা আগামী মাসে।

অগ্রগতি পর্যালোচনায় গত ৪ অক্টোবর আইএমএফের কর্মকর্তা রাহুল আনন্দের নেতৃত্বে একটি মিশন ঢাকায় আসে। বিবৃতিতে মিশন বলেছে, আইএমএফ সমন্বিত কর্মসূচির আওতায় কাঠামোগত সংস্কারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। বৈশ্বিক আর্থিক খাতে সংকোচন এবং এর সঙ্গে বিদ্যমান অন্যান্য ঝুঁকি অর্থনীতির ব্যভস্থাপনাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

এর ফলে টাকা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ উভয়ের ওপর চাপ তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়বে এবং মধ্য মেয়াদে তা চার মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ হবে। তবে এ নিয়ে অনিশ্চয়তা ও ঝুঁকি রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট