,

বড় হারের পথে আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : লক্ষ্য বেশ চ্যালেঞ্জিং, ২৮৯ রান। তবে একশর আগে (৯৭ রানে) ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮.১ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান।

এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়ে ফেলেছে কিউইরা।

চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং। কওনয়েকে (১৮ বলে ২০) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান।

এরপর রাচিন রাবিন্দ্র আর উইল ইয়ং মিলে গড়েন ৮৩ বলে ৭৯ রানের জুটি। ২১তম ওভারে জোড়া শিকার করেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই।

ওভারের দ্বিতীয় বলে রাচিনকে (৪১ বলে ৩২) বোল্ড আর শেষ বলে হাফসেঞ্চুরিয়ান ইয়ংকে (৬৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪) উইকেটের পেছনে ক্যাচ বানান ওমরজাই।

পরের ওভারে রশিদ খানের আঘাত। ড্যারেল মিচেল (১) মিডউইকেটে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ইব্রাহিম জাদরানকে। ১ উইকেটে ১০৯ থেকে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।

সেখান থেকে টম লাথাম আর গ্লেন ফিলিপসের ১৫৩ বলে ১৪৪ রানের লড়াইয়ে ফেরা জুটি। লাথাম-ফিলিপস দুজনই পান হাফসেঞ্চুরি। ফিলিপস ৮০ বলে ৪টি করে চার-ছক্কায় ৭১ আর লাথাম ৭৪ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান।

শেষদিকে মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের হার না মানা এক ইনিংস খেলে দেন। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলে কিউইরা। আফগানিস্তানের নাভিন উল হক আর আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট