মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিকতা মানে বেহায়াপনা নয়: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা চাচ্ছি শিক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে কাজে পরিশ্রমে যেন একটা আধুনিক রাষ্ট্র গড়তে পারি। আধুনিকতা মানে বেহায়াপনা নয়। আধুনিকতা মানে আমাদের সংস্কৃতির সাথে মিলে মিশে সামনের দিকে এগিয়ে যাওয়া। যার মাধ্যমে আমরা নিজস্ব পরিচয় তুলে ধরবো।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্যগত কিছু বিষয় আছে। যেমন-নিরক্ষরতা। অনেকেই আছে যারা পড়াশোনা করতে পারে না, লিখতে পারে না। এর ফলে অনেকে কম বয়সেই বিয়ে করে। কম বয়সে বিয়ে হলে ছেলে হোক বা মেয়ে হোক পূর্ণ হয় না। কাজ করতে পারে না, পড়াশোনা শেষ করতে পারে না। অনেক দুর্ঘটনার শিকার হয়। ফলে জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই।

মন্ত্রী বলেন, বাল্যবিয়ের ফলে আমাদের জাতীয় উৎপাদনে ক্ষতি হয়। আর এটা নিয়ে আমাদের সরকার কাজ করছে। মহিলা ও শিশুবিষয়ক আলাদা মন্ত্রণালয় রয়েছে। এছাড়া সমাজসেবা মন্ত্রণালয়ও আছে। আমাদের আইন-কানুন, সামাজিকতা, গ্রামের বিচার-ব্যবস্থা নিয়ে কাজ করা উচিত। সাধারণত উচ্চ আয়ের ছেলে-মেয়েরা বাল্যবিয়ে করে না। ফলে আমাদের সরকারের প্রধান দায়িত্ব হবে দারিদ্র দূর করা।

সার্বিক পরিবর্তনে সরকার প্রতিটিক্ষেত্রে হাজারো কাজ করেছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে সার্বিক পরিবর্তন রক্ষার্থে শুধু খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎখাতে নয়, প্রতিটিক্ষেত্রে উন্নয়নে হাজারো কাজ করছে। আমাদের সরকার দায়িত্ববান। জাতি হিসেবেও আমাদের দায়িত্ববান হতে হবে।

সংবিধান, আইন-কানুন ও ঐতিহ্য এগুলো মোকাবিলা না করে মেনে নিয়ে সামানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কানন্ট্রি ডিরেক্টর কবিতা বোসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির সম্মানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সমাজসেবী আরমা দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, কানাডার হাইকমিশনার হার এক্সিলেন্সি লিলি নিকোলস।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম