মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো এখন ঢাকায়। আজ বুধবার বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে হোটেল রেডিসনে যাবেন তিনি।

বার্সেলোনায় খেলা এই তারকা রেডিসনে বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গণভবনের উদ্দেশে রওনা হবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। গুঞ্জন রয়েছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন রোনালদিনহোর সঙ্গে।

এর আগে গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনিই রোনালদিনহোকে ঢাকায় নিয়ে এসেছেন। যদিও মার্টিনেজের মতো রোনালদিনহোর সফরসূচি নিয়েও সাংবাদিকদের মাঝে ধোঁয়াশা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের