,

জোড়া গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে আটকাতে কে না চায়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। তাতেও রক্ষা পায়নি পেরু। প্রতিপক্ষের সকল কৌশলকে ব্যর্থ করে বল পায়ে ঠিকই জ্বলে উঠেন মেসি। তার ম্যাজিকেই পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি।

পায়ের পেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মেসির। যার অধিকাংশ ম্যাচেই টানা হার দেখেছে আমেরিকান ক্লাবটি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে মঙ্গলবার পেরুর মাঠে ছিলেন শুরুর একাদশে। নজরকাড়া ফুটবলে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে।

বুধবার ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই আধিপত্য ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর ভুল পাসে কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক হয়ে যেতো মেসির। ৫৭ মিনিটে তার গোলটি অফসাইডে বাতিল হয় ভিএআর রিভিউতে। এরপর স্বাগতিক পেরুও আক্রমণ চালিয়েছে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ খেলে সবগুলোই জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে টেবিলে শীর্ষে তারা। এদিকে ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট