মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর: রিপোর্ট

news-image

স্পোর্টস ডেস্ক : ‘ফুটবলে আমার আর পাওয়ার কিছু নেই।’ কাতার বিশ্বকাপ জয়ের পর কথাটা বলেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেজন্যই ইউরোপের ফুটবল ছেড়ে কম প্রতিযোগিতার লিগ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি।

চাওয়া-পাওয়ার না থাকলেও মেসি যা করে রেখেছেন তার জন্য তার শোকেসে উঠতে যাচ্ছে আরও একটি ব্যালন ডি’অর। অর্থাৎ সপ্তম ব্যালন ডি’অর জয়ের রেকর্ড গড়া মেসি জিততে যাচ্ছে অষ্টম ব্যালন ডি’অর। পেছনে ফেলছেন আর্লিং হ্যালন্ডকে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম দারিয়া স্পোর্টস এমনটাই দাবি করেছে। আগামী ৩০ অক্টোবর ব্যালন ডি’অর প্রদান করা হবে। বিশ্বকাপ জেতায় এবারে পুরস্কার জেতার বড় দাবিদার মেসি। এবারও তার শোকেসে ব্যালন ডি’র উঠলে রোনালদোর চেয়ে তিনটি পুরস্কার বেশি হবে তার।

এবারের ব্যালন ডি’অরে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে খেলা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। তিনি এক মৌসুমে পঞ্চাশের বেশি গোল করেছেন। ম্যানসিটিকে প্রথমবার ট্রেবল অর্থাৎ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ জিততে সহায়তা করেছেন। কিন্তু ট্রেবলের কী বিশ্বকাপের সঙ্গে তুলনা চলে? মেসির হাতে তাই উঠতে যাচ্ছে আরেকটি ব্যালন ডি’অর।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের