,

ইনজুরির দুশ্চিন্তা উড়িয়ে অনুশীলনে সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। স্ক্যান করিয়ে কোন ইনজুরি ধরা পড়েনি তার। তবু ভারতের বিপক্ষে অধিনায়ক খেলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা ছিল। ওই শঙ্কা উড়িয়ে মঙ্গলবার মহারাষ্ট্রের পুনে স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন সাকিব।

বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারের অনুশীলন করার বিষয়টি পুনে থেকে নিশ্চিত করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। তিনি জানিয়েছেন, অনুশীলনে এসে দলকে প্রথমে ব্রিফ করেন অধিনায়ক। এরপর সতীর্থদের সঙ্গে গা গরমের ফুটবল খেলেন তিনি। পরে নেটে ব্যাটিং সেশনও করেছেন।

এতেই নিশ্চিত হওয়া গেছে যে, সাকিব ইনজুরি নিয়ে কোন শঙ্কা নেই। ভারতের বিপক্ষে বিগ ম্যাচে খেলতেও বাধা নেই তার। কারণ মাংসপেশির ব্যথা থেকে পুরোপুরি সেরে না উঠলে তিনি অনুশীলনে ফিরতেন না।

বাংলাদেশ গত ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে ১০ ওভার বোলিংও করেন। ম্যাচ শেষে স্ক্যান করানো হয় তার।

বিসিবি স্ক্যান রিপোর্ট সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, মাংসপেশি ছিড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পুনে যাওয়ার পরের দু’দিন দলের ক্রিকেটারদের অনুশীলন ছিল না। মঙ্গলবার অনুশীলনে ফিরেছে দল। এর আগে সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে জানান যে, ভারতের বিপক্ষে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট