,

মেসিকে রুখতে পেরুর ওঝাদের কালো জাদু

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় পেরুর বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসি আগের ম্যাচে শুরু থেকে না খেললেও মাঠে যতক্ষণ ছিলেন দারুণ খেলেন। মেসি পেরুর বিপক্ষে শুরু থেকেই খেলবেন। মেসিকে ঠেকাতে এবার পেরুর ওঝারা শুরু করছেন কালো জাদু।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পেরু আছে নয় নম্বরে।

পেরুর জঙ্গল, পর্বত ও উপকূলবর্তী এলাকায় ছড়িয়ে থাকা ওঝাদের স্থানীয় লোকজন ‘তায়তা ইনতি’ (সূর্য দেবতা) নামে ডাকেন। সেই তায়তা ইনতির সদস্যরা ম্যাচের ভেন্যু লিমার ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন।

মেসিকে ঠেকাতে ওঝারা তার একটি পুতুল নিয়ে জাদুটোনা করছেন। একটি বেদিতে তলোয়ার, তাবিজ, পতাকা ও মেসির ছবি রেখে তাতে তুকতাকও করছেন। এক ওঝা আবার মেসির ছবি পদদলিত করেছেন। আরেকজন বেত্রাঘাত করছেন।

ওঝাদের বিশ্বাস, তন্ত্রের মাধ্যমে মেসিকে বেঁধে ফেলতে পারলে ম্যাচে তিনি ভালো খেলতে পারবেন না।

এক ওঝা বলেন, ‘আমরা ঔষধি গাছ ও তামাকের ধোঁয়ার মাধ্যমে মেসিকে বশে এনেছি। ওর নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমাদের বিশ্বাস, ও আবারও চোটে পড়বে।’

গত মাসে পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে নেইমারের ওপরও তুকতাক করেছিলেন পেরুর ওঝারা। ওই ম্যাচে নেইমার গোল পাননি তবে মার্কিনহোস ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট