,

আগামী ১০০ দিন দেশকে পাহারা দিতে হবে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২০১৪ সালে বিএনপি গাড়ি ও মানুষ পুড়িয়েছিল। এতকিছু করেও তারা শেখ হাসিনাকে হটাতে পারেনি। আগামী নির্বাচন সুষ্ঠু হবে এ বিষয়ে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের মানুষ দৃঢ়ভাবে অংশগ্রহণ করবে। আশা করবো বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের জনপ্রিয়তা যাচাই করবে।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ জানাই আগামী ১০০ দিন দেশকে পাহারা দিতে হবে। কারণ দেশটাকে তারা বিশ্ব বেনিয়াদের কাছে তুলে দিতে চাচ্ছে। ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে জনগণের। কিন্তু দেশটাকে পাহারা দিতে হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দিতে চায়। তাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, তারা জানে নির্বাচন হলেও তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। নির্বাচনের মাঠে তারা যে পানি ঘোলা করছে সেখানে মাছ শিকার করবে অন্যরা। সেটাও তারা জানে। তাদের লক্ষ্য হচ্ছে বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দেওয়া। দেশের সম্পদ তুলে দেওয়া।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে যখন নির্বাচনের সময় আসে তখন বিএনপি-জামায়াত ধর্মাশ্রয়ী রাজনীতি করে। আজ যে ফিলিস্তিনে পাখি শিকারের মতো মানুষ শিকার হচ্ছে সে বিষয়ে বিএনপি-জামায়াতের মুখে একটা কথাও নেই। মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে সে নিয়েও কোনো কথা নেই। তারেক রহমান নির্দেশ দেয় এটি নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এটি নিয়ে কথা বললে বিশ্ব মোড়লরা অখুশি হতে পারে। বিশ্ব মোড়লরা অখুশি হতে পারে সেজন্য যারা একটি শব্দও উচ্চারণ করে না তারা যদি সুযোগ পায় তাহলে নিজেদের স্বার্থে দেশটাকেই বিক্রি করে দেবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট