,

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭১

news-image

অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। স্থানীয় সময় সোমবার সর্বশেষ এক বিমান হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন,যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর আলজাজিরার।

জানা যায়, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জনের ও পরে ৫৪ জনের কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।

গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে। গাজার একটি মেডিক্যাল সূত্র জানায়, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

এদিকে গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরা বলছে, উত্তর গাজা উপত্যকার কিছু এলাকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। পরে তারা ইসরায়েলে ঢুকে আক্রমণ শুরু করে। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

ওই হামলার পরপরই হামাসকে নির্মূলের শপথ নিয়ে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজায় টানা আট দিনের ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট