,

ফিফটির পর সাজঘরে মার্শ, অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৭/৩

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ব্যাক ফুটে রয়েছে অসিরা।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি অস্ট্রেলিয়া। এদিন আগে ব্যাট করে বিনা উইকেটে ১২৫ রান করা শ্রীলংকা এরপর ৮৪ রানে ১০ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয় লংকানরা।

২১০ রানের সহজ টার্গেট তাড়ায় ২৪ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিলশান মাদুশঙ্কার জোড়া শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।

এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে ৬২ বলে ৫৬ রানের জুটি গড়েন ওপেনার মিচেল মার্শ। এই জুটিতেই ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ১৮তম ফিফটি তুলে নেন মার্শ।

১৪.৩ ওভারে দলীয় ৮১ রানে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। তার আগে ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১২২ রান। ৩০ ও ২৭ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন ও জস ইনজেলস।

সোমবার ভারতের লখনৌতে বিশ্বকাপের ১৩তম আসরের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলংকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা।

এরপর মাত্র ৮৪ রানের ব্যবধানে ১০ উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার জোড়ালো সম্ভানা তৈরি করা শ্রীলংকা অলআউট হয় ২০৯ রানে।

শ্রীলংকা উদ্বোধনীতে ১২৫ রান করার পর তাদের শিবিরে পরপর জোড়া আঘাত হানেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা।

৬৭ বলে আট বাউন্ডারিতে ৬১ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। তার দ্বিতীয় শিকারে পরিনত হন আরেক ওপেনার কুশাল পেরেরা। তিনি ৮২ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে ফেরেন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।

৩২.১ ওভারে ৪ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৭৮ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে ২৫ মিনিট। এরপর খেলা শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা।

শেষ দিকে অ্যাডাম জাম্পার স্পিন আর মিচেল স্টার্কের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.৩ ওখারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান