,

নায়িকাদের সংসার কেন টেকে না, ব্যাখ্যা দিলেন ফারিয়া

news-image

অনলাইন ডেস্ক : বাস্তবে নায়িকাদের সংসার কেন টেকে না- এ নিয়ে মন্তব্য করেছেন আরেক নায়িকা ফারিয়া শাহরিন। এক ফেসবুক স্ট্যাটাসে এ লাক্সতারকা লেখেন, ‘আজকে সারা দিন ভাবলাম, নায়িকাদের কেন সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে মাফ করে দেবেন।’

তিনি আরও লেখেন, ‘নায়িকারা হলেন স্বপ্নের মানুষ। স্বপ্নে তার সঙ্গে হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়। আরও অনেক কিছুই করা যায়। কিন্তু ওই নায়িকা যখন দেখবেন, বাসায় রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে—ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না। বাস্তবের জরিনা হয়ে যায়। মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এত লুতুপুতু সুন্দরী না। খুব কম নায়িকাই আছে যে ন্যাচারালি সুন্দর। আর সুন্দর হলেই–বা কি…।’

সবশেষে ফারিয়া লেখেন, ‘নায়িকারা মোবাইল আর টিভি জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরী হয়েই বেঁচে থাকলে বরং ভালো।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। অভিনয় করেছেন সিনেমাতেও। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও পরে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তার সমসাময়িকদের তুলনায় ফারিয়ার কাজের সংখ্যা একেবারেই কম। লম্বা বিরতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অন্তরা চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন।

দুই বছর আগে ঢাকার একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ রায়ানের সঙ্গে বাগ্‌দান হয় ফারিয়া শাহরিনের। চলতি বছরের জুলাইয়ে ফারিয়া জানান তার বিয়ের খবর। ৭ জুলাই সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে বিয়ের খবরটি ভাগাভাগি করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট