,

ছক্কা নাইমের’ পর ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন সবুজ

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন গাজী ট্যাংকের নাঈম ইসলাম। এরপর থেকে তাকে সবাই ডাকা শুরু করে ‘ছক্কা নাইম’ নামে। এবার এক ওভারে ৬টি ছক্কা মারার কীর্তি গড়লেন ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সবুজ আলী।

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেটে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সবুজ বিরল এই রেকর্ড গড়লেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে। আজ সোমবার মিরপুর সিটি ক্লাব মাঠে ধানমন্ডি আগে ব্যাটিং করছিল। ৪৯ ওভার শেষে তাদের রানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৪০ রান।

এরপর শেষ ওভারে নারায়ণগঞ্জের বোলার ইয়াসিন আরাফাতের বলে ছয় ছক্কা হাঁকান সবুজ আলী। শুধু তাই নয়, এক ওভারে ৩৭ রান তুলে নেয়ার বিরল কীর্তিও গড়েন এই ব্যাটার। যদিও ইয়াসিন আরাফাত ৫০তম ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিলেন।

সেই ওভারের প্রথম বলে এ কে শাকিলের উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ক্রিজে আসেন সবুজ আলী। শুরু হয় একের এক ছক্কা হাঁকানো। প্রথমেই টানা চার বলে চারটি ছক্কা মারেন সবুজ। ওভারের ৫নম্বর বলটি নো হওয়ায় ফ্রি হিটে আরেকটি ছক্কার মারের সুযোগ পেয়ে যান তিনি। এরপর ছয় নম্বরের বলটিকেও পাঠান সরাসরি বাউন্ডারির বাইরে। সবমিলিয়ে এক ওভারে ৩৭ রান করেন সবুজ।

এ জাতীয় আরও খবর