মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় পানির জন্য হাহাকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে পান করছেন দূষিত ও নোংরা পানি। গত আটদিন ধরে ইসরায়েল এক ফোঁটা পানিও সেখানে সরবরাহ করেনি। ফলে সৃষ্টি হয়েছে করুণ মানবিক পরিস্থিতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী দাবি করেছিলেন, আজ সোমবার অবরুদ্ধ উপত্যকার দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ করা হবে। তকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কোনো পানি সেখানে প্রবেশ করেনি। ফলে লাখ লাখ মানুষ পানি না খেয়ে আছেন, তাদের মধ্যে অনেক শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখনো কোনো পানি প্রবেশ করেনি সেখানে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বোজম বলেন, বাসিন্দারা দূষিত পানি পান করছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের