,

আমিরাতে ভিসা পরিবর্তন জটিলতায় বাংলাদেশিরা

news-image

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নতুন শ্রমিক ভিসা বন্ধ ও অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল চাকরির সুযোগ থাকলেও ভিসা পরিবর্তন করে সেসব প্রতিষ্ঠানে যেতে পারছেন না বাংলাদেশিরা। তাই ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত নিরসন না হলে চাকরি হারিয়ে দেশে ফেরত যেতে হতে পারে বাংলাদেশি শ্রমিকদের।

প্রবাসী ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ না থাকায় চাহিদা থাকলেও বহু প্রতিষ্ঠান দেশীয় শ্রমিক নিতে পারছে না। এ ছাড়া সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেও প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারছেন না বাংলাদেশি শ্রমিকরা। সম্প্রতি ভিসা জটিলতায় এমন সমস্যার সম্মুখীন বহু বাংলাদেশি প্রবাসী।

দেশটির বিভিন্ন প্রদেশে যেমন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, তেমনি নির্মাণ প্রতিষ্ঠানগুলোও স্বগৌরবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশিরা। যেখানে প্রতিনিয়ত দেশীয় শ্রমিকের চাহিদা বাড়ছে। এছাড়া বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন টেকনিশিয়ান, গার্মেন্টস, মোবাইল ব্যবসা ও গাড়ির মেকানিকসহ বেশকিছু বড় ও ক্ষুদ্র ব্যবসায় আধিপত্য বিস্তার করছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানেও দেশীয় শ্রমিকের চাহিদার কথা বলছেন প্রতিষ্ঠান মালিকরা। তবে ভিসা পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিতে পারছেন না তারা।

আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বাংলাদেশিদের ভিসা খোলা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। আবার নতুন করে ভিসা খুলে দিলে বিভিন্ন অসাধু চক্র তার অপব্যবহার করায় পুনরায় ভুক্তভোগী হবেন সাধারণ প্রবাসীরা।

দেশের রেমিট্যান্স সংকটকালে অন্তত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের ব্যাপারে কূটনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করার দাবি জানিয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশির।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান