মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এএসপি হলেন পুলিশের ২৬ পরিদর্শক

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ২৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা পরিদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত ২৬ জনের মধ্যে ২২ জন বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) এবং বাকি চারজন ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত ছিলেন।

এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ডিএমপির আব্দুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির সেলিম হোসেন, এসবির আজিজুর রহমান সরকার, ডিএমপির তারেকুর ইসলাম, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির শহীদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবির মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইর (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইর নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন আল আজাদ, নওগার বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির জহুরুল ইসলাম সরকার।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের