মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটে থমকে আছে পল্টন-মতিঝিল, দুর্ভোগে যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরের পর বিকেল গড়ালেও যানজট কমার লক্ষণ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকায় যানজটের এ চিত্র দেখা গেছে।

মতিঝিল ও পল্টন এলাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যানচলাচল একেবারেই বন্ধ রয়েছে। অন্যদিকে ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় যানচলাচলে ধীরগতি রয়েছে। এদিকে গুলিস্তান হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে আছে।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদক অফিসের সামনে প্রাইভেটকার নিয়ে আটকে আছেন মো. মামুন। তিনি জানান, পল্টন ও গুলিস্তানের যানজটের কারণে সেগুনবাগিচায় যানচলাচল বন্ধ রয়েছে। প্রায় ৪৫ মিনিট হলো দুদক অফিসের সামনে আটকে আছি। নয়াপল্টন হয়ে যে বের হব সেই রাস্তাও বন্ধ।

সদরঘাট থেকে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন বাস নিয়ে শান্তিনগর মোড়ে দুপুর ৩টা থেকে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, শান্তি নগর মোড় থেকে বাস নিয়ে কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না। পল্টনে বিএনপির সমাবেশের কারণে রাস্তা বন্ধ।

এই বাসের যাত্রী মো. বাদল বলেন, মতিঝিলে ব্যাংকে যাব বলে রওয়ানা দিয়েছিলাম। কিন্তু বাসে বসে বসে থাকতে ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছে। যানজটের কারণে আমরা যাত্রীরা দুর্ভোগে পড়েছি।

আজকের যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, পল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে দুপুর একটা থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুলে যান চলাচল ব্যাহত হয়েছে। গাড়ি কোনো দিকেই মুভ করতে পারছে না। পল্টনে রাস্তা ফ্রি না হওয়া পর্যন্ত এই যানজট থাকবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের