,

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তান জন্ম নেওয়া শিশুর মধ্যে চার শিশুই মারা গেছে। যে বেঁচে আছে তারও অবস্থাও আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেন নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা।

তিনি বলেন, ‘নরমালে একে একে পাঁচ শিশু জন্মের পরপর এক শিশু মারা যায়। এরপর চারজনকে নবজাতক বিভাগের নবজাতক নিবিড় যত্ন ইউনিটে(এনআইসিইউ) ভর্তি নেওয়া হয়। সেখানেচিকিৎসাধীন ছিল তারা। ঐ দিন রাতেই একজনের মৃত্যু হয়। এরপর গত শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বর্তমানে একজন বেঁচে আছে। তার অবস্থাও ভালো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, শিশুগুলো অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছিল। মাত্র ২৬ সপ্তাহ বয়সে শিশুগুলো জন্ম নেয়। তাদের ওজন খুবই কম ছিল। বর্তমানে যে মেয়ে শিশুটি চিকিৎসাধীন রয়েছে তার ওজন ৯শ গ্রাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় নরমালে ৫ শিশুর জন্ম দিয়েছেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজি চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। ঐ দিন তিনি সকাল ৮টায় প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট