মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি উচ্ছেদ পরিকল্পনা অসম্ভব : ইইউ

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল বলেছেন, গাজার উত্তরাঞ্চল থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব। চীনে তিন দিনের কূটনৈতিক সফরের শেষ দিনে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জোসেপ বোরেল বলেন, আমি বলছি ইইউ আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে। উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব। গাজার মতো পরিস্থিতিতে আপনি ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ লোককে স্থানান্তর করতে পারবেন— তা কল্পনা করা কেবল একটি মানবিক সংকট হতে পারে।

সংঘাত-বিধ্বস্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান উল্লেখ করে ইইউর পররাষ্ট্র নীতি প্রধান বলেন, ইইউর অবস্থান পরিষ্কার। আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রক্ষা করছি। কিন্তু যে কোনো অধিকারের একটা সীমা আছে। আর এই সীমাবদ্ধতা আন্তর্জাতিক আইন।

এদিকে ইইউ প্রধান উরসুলা ভন ডার লেন গত শুক্রবার ইসরায়েল সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যক্ত করেন। কিন্তু বেইজিংয়ে জোসেফ বোরেলের মন্তব্য এই স্বীকৃতির সীমাবদ্ধতা দেখিয়ে বলেছে— ইসরায়েলও নিজেকে রক্ষা করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে বাধ্য।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের