,

ফিফটি করা বাবরকে ফেরালেন সিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান তৃতীয় উইকেট হারিয়েছে। ৩০তম ওভারে হাফসেঞ্চুরি করা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেছেন মোহাম্মদ সিরাজ। ৫৮ বলে ৭টি চারে ৫০ রান করেন বাবর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে পাকিস্তান।

আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে একপাশ থেকে জসপ্রিত বুমরাহ চাপে রাখলেও ওভারপ্রতি প্রচুর রান দিচ্ছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। শেষ পর্যন্ত তার হাতেই আসে প্রথম ব্রেকথ্রু। দলীয় অষ্টম ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিককে (২০)।

৪১ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৭৩ রানে। আরেক ওপেনার ইমামকে (৩৬) ফেরান হার্দিক পান্ডিয়া। ৭৪ রানে ফিরতে পারতেন মোহাম্মদ রিজওয়ানও। রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে ফেলেছিলে আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন রিজওয়ান।

আজ একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। ওপেনার ইশান কিশানের বদলে দলে জায়গা পেয়েছেন ডেঙ্গু থেকে সেরে ওঠা শুভমান গিল। তবে একই দল নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।

দ্বিপাক্ষিক লড়াইয়ে ভারতের বিপক্ষে এখনো এগিয়ে পাকিস্তান। তবে প্রসঙ্গ যখন আইসিসি টুর্নামেন্ট, তখন ভারত যেন এক কাঠি সরেস। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার জিতলেও ওয়ানডে বিশ্বকাপে এখনো ভারতের বিপক্ষে ৭ বারের দেখায় জয় পায়নি পাকিস্তান। তাই আজকে খুব করে জয় চাইবে বাবর আজমের দল।

দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে। অন্যদিকে, নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে হারানো পাকিস্তান দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান