,

নেতার আত্মীয়ের ফ্ল্যাট থেকে ৫৫ কোটি টাকা উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকের এক কংগ্রেস নেতার আত্মীয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার করেছে দেশটির আয়কর দপ্তর।ভারতীয় সংবাদবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি টাকার বেশি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গতকাল শুক্রবার বেঙ্গালুরুতে আরটি নগরের আত্মনন্দ কলোনিতে কংগ্রেস নেতার আত্মীয়র বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের কর্মকর্তারা। এরপরেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় ইতিমধ্যে ওই অঞ্চলে রাজনৈতিক পাড়ায় উত্তেজনা শুরু হয়েছে।

রাজ্যের বিরোধীরা দাবি করেছেন, ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই টাকা খরচ করে কংগ্রেসের ভোট কেনার পরিকল্পনা ছিল।

দেশটির আয়কর বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের সাবেক কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটে একটি বিছানার নিচে এত টাকা মজুত রাখা হয়েছিল। প্রশ্ন উঠেছে, কোথায় থেকে এত পরিমাণ টাকা এলো? এ নিয়ে তদন্ত করছেন কর্মকর্তারা।

জানা যায়, ওই কংগ্রেস নেতার অভিযুক্ত আত্মীয় একজন ঠিকাদার। ২৩টি বাক্সে ৫০০ টাকার নোট গচ্ছিত রাখা হয়েছিল।

দেশটির ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, কংগ্রেস তেলেঙ্গানায় আসন্ন নির্বাচনের জন্য এই টাকা রেখেছিল। বিজেপি নেতা এবং সাবেক ডেপুটি মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন, ‘আসন্ন নির্বাচনের জন্য তেলেঙ্গানায় এই টাকা পাঠানোর পরিকল্পনা ছিল কংগ্রেসের। কংগ্রেস সরকার কর্ণাটককে অন্যান্য রাজ্যের নির্বাচনের জন্য এভাবেই টাকা লুকিয়ে রাখছে। আরও অনেক পরিমাণ টাকা উদ্ধার করা বাকি আছে। ’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুক্রবার তিনি বলেন, ‘কোনও রাজ্যই অন্য রাজ্যের কাছে টাকা চাইবে না এবং আমরা আমাদের টাকা অন্য রাজ্যকে দেব না। বিজেপি অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য ভিত্তিহীন অভিযোগ করছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট