,

কাওলার জনসভায় প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কাওলা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে কাওলা মাঠে এ জনসভায় দলের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার এ জনসভা হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া বিবেচনায় এক সপ্তাহ পেছানো হয় এ কর্মসূচি।

এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন কাওলা মাঠে। দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ প্রায় ভরে যায়।

প্রত্যেকেই নিজ নিজ অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।

এদিকে সমাবেশকে ঘিরে রাজধানীর বিমানবন্দর ও কাওলা এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন।

সমাবেশস্থলে প্রবেশের প্রতিটি পথেই পুলিশ সদস্যরা টহলে রয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। বিমানবন্দর গোলচত্বর থেকে সমাবেশস্থল পর্যন্ত তিন-চার লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান