,

ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশে নিষেধাজ্ঞা মতপ্রকাশে হস্তক্ষেপ : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে যে কোনো সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা বা কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে। সেটি ইসরায়েলে হোক বা ফিলিস্তিনে হোক। ইসরায়েল গাজা উপত্যকার ১১ লাখ মানুষকে জিম্মি করেছে। সেখানে খাদ্য, পানি, জ্বালানি সব কিছু সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা যুদ্ধাপরাধ। তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

এর আগে তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় মোহাম্মদপুর দলকে হারিয়ে গেণ্ডারিয়া দল চ্যাম্পিয়ন হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ রতন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট