মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ফুরিয়ে আসছে খাবার পানি, পরিস্থিতি ভয়াবহ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাবার ও পানি ফুরিয়ে আসছে। এ অবস্থায় সেখানকার পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ।

জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার মতে, গাজায় ৫০ হাজার গর্ভবতী মহিলা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। এমনকি বিশুদ্ধ পানির সুযোগও মিলছে না। খবর-বিবিসি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত এক সপ্তাহে গাজায় ১১ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। বিদ্যুৎ না থাকায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। টানা এক সপ্তাহের বোমাবর্ষণ ও অপরিহার্য জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজার মানবিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে। এরই মধ্যে লাখ লাখ মানুষ বিপন্ন হয়ে পড়েছেন।

রেড ক্রস সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে মর্গ বা মৃতদেহ রাখার স্থানে পরিণত হয়ে উঠতে পারে হাসপাতালগুলো। পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের অভাবে অনেকেই চিকিৎসা বঞ্চিত হচ্ছেন।

এদিকে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় অবরোধ চলবে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের মুক্তি না দেবে ততক্ষণ কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না, পানির লাইন বন্ধ থাকবে, জ্বালানি ট্রাক ঢুকবে না। গাজার একমাত্র পাওয়ার স্টেশনটির জ্বালানি বুধবার শেষ হয়ে গেছে। এই অঞ্চলটি এখন জেনারেটরের ওপর নির্ভর করছে।

জাতিসংঘ বলেছে, ইসরায়েলের বিরামহীন বোমা হামলায় গাজায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাড়ে ছয় লাখ মানুষ পানি, জ্বালানি ও ওষুধের চরম সংকটে রয়েছেন।

গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমা হামলায় উপত্যকার কমপক্ষে ২ হাজার ৫৪০টি আবাসন ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও ২২ হাজার ৮৫০টি আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সপ্তাহ আগে শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েলে। ওই হামলার সময় গাজায় কমপক্ষে ১৫০ জনকে জিম্মি করা হয়েছিল বলে পশ্চিমা গণমাধ্যমে বলা হয়। সংঘাতে এখন পর্যন্ত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় গাজায় দেড় হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ বলছে, গাজা বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ ৩৮ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের