মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ঘরে ফিরে যাব’

news-image

(বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সেমিফাইনালে হেরে গেছে, ফাইনালেই ওঠে নাই, সুতরাং তাদের সাথে কী ফাইনাল খেলব। তাই নেতাকর্মীদের কাছে অনুরোধ রাখব, তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ইনশাআল্লাহ তারপর আমরা ঘরে ফিরে যাব, তার আগে আমরা ঘরে ফিরে যাব না।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা এই দেশকে বিএনপি-জামায়াতের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বিভক্ত করতে দিতে পারি না।’

হাছান মাহমুদ বলেন, ‘যে দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেন যে, পাকিস্তানই ভালো ছিল, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে পারে না। আর জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে, এই পতাকার বিরুদ্ধে, লাল সূর্যখচিত সবুজ পতাকার বিরুদ্ধে পাকিস্তানিদের হয়ে লড়াই করেছিল, এই দেশের মানুষকে হত্যা করেছিল, হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিল। তারা হচ্ছে বিএনপির প্রধান শরিক।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানি বিএনপি কতটুকু পারবে। তারা আমাদেরকে প্রতি মাসে টেনে নামায় ক্ষমতা থেকে। গত ডিসেম্বর মাসে ক্ষমতা থেকে টেনে নামাতে গিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে তাদের আন্দোলন মারা পড়েছিল। গত মাসে বলেছিল যে, সেপ্টেম্বর মাসে ফাইনাল খেলা। আরও বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টা এখন ১০ দিন পেরিয়ে গেছে, খালেদা জিয়ার মুক্তি হয় নাই।’

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের