,

ডি ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১১

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে রান বন্যায় ভাসিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ডি ককের ব্যাটে আগের ম্যাচের মতই আগ্রাসী শুরু করে প্রোটিয়ারা। একসময় মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংগ্রহ হয়তো ৩৫০ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ ১০ ওভারে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে প্রোটিয়ারা থামে ৩১১ রানে। আসরের প্রথম জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার টার্গেট ৩১২ রান।

লখনৌতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ডি কক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাভুমা। দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। ৫৫ বলে ২ বাউন্ডারিতে বাভুমা ৩৫ রান করে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ডি কক। ৫১ বলে ফিফটি পূর্ণ করা উইকেট কিপার এ ব্যাটার তিন অঙ্কে পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯তম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নিলেও নিজের ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারলেন না ডি কক (১০৯)। গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। এর আগে উইকেটে থিতু হওয়ার আগেই জাম্পার ঘূর্ণিতে ফিরেন রাসি ভ্যান ডার ডুসেন (৩৫)।

ডি ককের বিদায়ের পর ক্লাসেনের সঙ্গে জুটি বাঁধেন মার্করাম। এর মাঝেই মার্করান তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৪১ বলে ৫০ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৬টি চারের মার ও ১টি ছয়ের মার। অর্ধশতকের পর প্যাট কামিন্সের শিকার হয়ে ৪৪ বলে ৫৬ করে ফিরেন মার্করাম। তার বিদায়ের পর রানের গতি কিছুটা হলেও মন্থর হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল তিনশ’ রান করতে পারবে না প্রোটিয়ারা। ক্লাসেন ২৭ বলে ২৯ রান করে সাজঘরে ফেরার পর শেষ দিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ রান ও ডেভিড মিলারের ১৭ রানে ভর করে ৭ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার পক্ষে ২ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ২টি উইকেট নেন মিচেল স্টার্ক, ১টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট