,

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না মিমি চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় এই অভিনেত্রীর ‘রক্তবীজ’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

‘রক্তবীজ’ সিনেমাতে একেবারে অন্য অবতারে দেখা মিলবে মিমির, তিনি এসপি সংযুক্তা মিত্র। সাদা শার্ট, ব্লু ডেনিম-এ বাইকে সওয়ার মিমি… এহেন ‘লুক’-এ এর আগে খুব একটা দেখা যায়নি সুন্দরীকে। বলা বাহুল্য, মিমির চরিত্রে রয়েছে মারকাটারি অ্যাকশন-ও।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিমির সমসাময়িক অনেক নায়িকাই বিবাহিতা। একসঙ্গে সামলাচ্ছেন সংসার, সিনেমা! কিন্তু মিমি এখনো ‘সিঙ্গেল’! স্বাভাবিকভাবেই ফ্যানদের মনে তীব্র কৌতূহল, কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘গানের ওপারে’-তারকা?

এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মিমিই! জানালেন, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ হোক, কী রুপালি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হলো, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?

এখানেই শেষ নয়! মিমি মজা করে বলেন, কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সবার এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক। আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্ন উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সবাইকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।

খানিকটা ক্ষুণ্ন হয়েই মিমি বলেন, বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক গলাই না, তাহলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গেল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’। আপাতত আমার চারপেয়ে সন্তানদের নিয়ে বেজায় খুশি আছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান