মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে জায়গায় মিলে গেলেন সাকিব-পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। নিজের কর্মকাণ্ডে সবসময় থাকেন আলোচনার শীর্ষে। অন্যদিকে ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও ঠিক তেমনি। তার কর্মকাণ্ড নিয়েও হয় আলোচনা-সমালোচনা। পেশাগত জায়গায় মিল না থাকলেও এক জায়গায় এসে মিলে গেছেন এই দুই তারকা।

বেশ কিছুদিন ধরেই দু’জনের ‘ফেসবুক’ অনুসারীর সংখ্যা সমানে সমান ছিল। এরপর গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ১৬ মিলিয়ন নিয়ে ফেসবুক অনুসারীদের সবচেয়ে এগিয়ে থাকা নামটি সাকিব আল হাসানের দখলে যায়। তবে, সাকিবকে স্পর্শ করতে পরীমণির খুব বেশিদিন লাগেনি। কয়েক মাসের ব্যবধানেই ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন (১ কোটি ৬০ লাখ) ক্লাবে পৌঁছে গেছে।

বুধবার (১১ অক্টোবর) থেকে একই পরিমাণ অনুসারী হয়ে গেছে পরীমণিরও। আজ দুজনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তেমনটাই জানা গেছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি এক স্ট্যাটাসে সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীর প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানান।

১৬ মিলিয়ন অনুসারীর সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে অনুসরণ করা হয়।

প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি। অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমণি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম।

বর্তমানে পোস্টারবয় আছেন ভারত বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মিশনে আর পরীমণি রয়েছেন ‘ডোডোর গল্প’ নামে একটি নতুন ছবির শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম