মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন ও রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে এবি পার্টি নেতৃবৃন্দ বৈঠক করেছেন। বৈঠকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, তৈরি পোশাক রফতানি, শ্রম অধিকার, রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেল চারটায় ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন ও রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে এবি পার্টি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

গুলশানস্থ ইউরোপীয় ইউনিয়ন ঢাকা দফতরে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব ও উইমেন উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

অন্যদিকে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার-ব্রাউন মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে এবি পার্টি নেতৃবৃন্দ কিছুদিন পূর্বে ইউরোপীয় ইউনিয়নের ছয়জন নির্বাচন বিশেষজ্ঞের পর্যবেক্ষক দলের ঢাকা সফর ও তাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

তারা বলেন, আসন্ন নির্বাচনে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন মোতায়েন করার সম্ভাব্যতা, পরামর্শ এবং উপযোগিতা মূল্যায়ন করে ইইউ পর্যবেক্ষক দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা হতাশাজনক। কার্যকর রাজনৈতিক দল সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দেওয়া এবং নির্বাচন কমিশনের নানা বিতর্কিত কার্যক্রমে তাদের গ্রহণযোগ্যতার সংকট তৈরি হয়েছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এবি পার্টির প্রতিনিধিদল বলেন, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না। দুঃখজনকভাবে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে একটি জাতি হিসেবে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক ব্যর্থতা রয়েছে।

আলোচনাকালে রোহিঙ্গা ইস্যুতে নেতৃবৃন্দ বলেন, একটি বৈধ সরকার না থাকলে রোহিঙ্গা সঙ্কট শীঘ্রই সমাধান করা যাবে না। নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও সরকার ডিজিটাল নিরাপত্তা আইনটিকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করে সংস্কার করতে পারেনি যা অনিবার্যভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে বলে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।

প্রতিনিধিদল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হ্রাস সম্পর্কে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরে বলেন, আমাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও অন্যান্য পণ্য আমদানির জন্য ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।

এবি পার্টি নেতৃবৃন্দ আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ এবং সব ধরনের দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এই অঞ্চল। একটি সবুজায়িত বিশ্বের জন্য এই সংগ্রামে সহায়তার জন্য এবং বাংলাদেশকে তার পরবর্তী ধাপে অগ্রসর হতে সহায়তা করার জন্য দেশবাসী ইইউ’র প্রতি কৃতজ্ঞ।

রাষ্ট্রদূত হোয়াইটলি এবি পার্টির অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের রাজনীতির ধারণা ও কর্মসূচিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম