,

মগজে ধার দিচ্ছেন সাকিব-মিরাজ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ মিশনের শুরুতেই বাংলাদেশ থেকে উড়ে গিয়ে ভারতের গৌহাটিতে অবস্থান নেয় বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে দুটি। ওখান থেকে ভারতের একেবারে উত্তরে হিমাচলের পাদদেশে ধর্মশালায় ঘাঁটি গড়ে সাকিববাহিনী। বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ নয়নজুড়ানো হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয় পেলেও পরের ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে শোচনীয় হার মেনে নিতে হয়।

এবার ধর্মশালা থেকে ব্যাগপত্র গুছিয়ে উত্তর থেকে দক্ষিণে যাবার পালা। গন্তব্য চেন্নাই। আড়াই হাজার কিলোমিটার দূরের গন্তব্যে যাবার পথে নিজেদের মগজাস্ত্র ঝালিয়ে নিলেন সাকিব ও মিরাজ। বিমানে পাশাপাশি সিটে বসা দুই অলরাউন্ডারের দাবা খেলায় মগ্ন ছবি দেখেই বোঝা যায়, শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে এভাবেই ছক কেটে মাঠে নামবে বাংলাদেশ।

বড় স্বপ্ন নিয়ে বিতর্ক পাশ কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু অর্জনের লক্ষ্য টাইগার অধিনায়কের। ওই পথে কিউইবধের মিশনে এভাবেই তীক্ষ্ণ ছক কাটুক বাংলাদেশ। আর সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করে হাসি ফোটাক কোটি সমর্থকদের মুখে- প্রত্যাশা সেটাই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান