,

২ ফেব্রুয়ারি ছয় ভাষায় আসছে শাকিবের ‘দরদ’

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন আগে নতুন সিনেমা ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান। আগামী ২০ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে এর শুটিং। কাজ শুরুর আগেই প্রকাশ্যে আসছে প্যান ইন্ডিয়ান এই সিনেমার চমকপ্রদ সব তথ্য। এবার জানা গেল, আগামী বছর ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘দরদ’। আর এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা অনন্য মামুন।

তিনি বলেন, ‘“দরদ”র শুটিং শুরু ২০ অক্টোবর। নভেম্বরের মাঝেই শুটিং শেষ। ৬টি ভাষায় ২৪টি দেশে এক সঙ্গে মুক্তি পাবে এটি। মুক্তির তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪।’

সিনেমায় শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে এটি। সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। অভিনয় করছেন দুই দেশের শিল্পীরাই। শাকিব-সোনাল ছাড়াও সিনেমাটিতে থাকছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, রাহুল দেব, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকে।

উল্লেখ্য, এর আগেও বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে। ২০১৬ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর কাজ করেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়। শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েলসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট