,

তিনশ’ রান তাড়ার মানসিকতা থাকতে হবে: তাসকিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে সব দল দুটি করে ম্যাচও খেলতে পারেনি। এর মধ্যে বেশ কিছু রানের রেকর্ড হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান করেছে। পাকিস্তান বিশ্বকাপের সর্বোচ্চ ৩৪৪ রান তাড়া করে জিতেছে। বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন সেঞ্চুরি হয়েছে। প্রথমবার এক ম্যাচে চা সেঞ্চুরি হয়েছে।

এমন আরও অনেক রেকর্ড এরই মধ্যে নতুন করে লেখা হয়ছে। যার অর্থ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে রান ফোয়ারা আরও ছুটবে। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তাই দলের ব্যাটারদের বড় রান তাড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ডানহাতি পেসার বলেন, ‘যে ক’টা ম্যাচ দেখছি, বিশ্বকাপে প্রায় সব উইকেটে তিনশ’ রান হবে। উইকেট ব্যাটিং বান্ধব। আমাদের ব্যাটারদের ওই রান তাড়ার মানসিকতা থাকতে হবে। (ব্যাটিং-বোলিং) দুই সাইড থেকেই (বড় রানের জন্য) প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে তিনশ’ রানের মধ্যে আটকানোর।’

বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে। আসরের দশ দলের মধ্যে নেদারল্যান্ডস ম্যাচটা নিয়ে স্বস্তির জায়গা আছে। ভেন্যু-প্রতিপক্ষ মিলিয়ে বাকি ম্যাচগুলোতে কঠিন পরীক্ষা দিতে হবে। তাসকিনও তেমনটাই বলেছেন, ‘বিশ্বকাপের সব ম্যাচ কঠিন হবে। সহজ হবে না। একেক কন্ডিশনে একেকভাবে মানিয়ে নিতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান