,

হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, নিহত ২১০০

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর পশ্চিমতীরে ২৩ জন। একই সঙ্গে গাজা ও পশ্চিমতীরে যথাক্রমে আহতের সংখ্যা ৫ হাজার ও ১৩০ জন।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট