,

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

news-image

অনলাইন ডেস্ক : টানা তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেলের চলাচল। বর্তমানে রাজধানীর আগারগাঁও উত্তরা পর্যন্ত চলছে মেট্রোরেল। আগামী ২৯ অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। দুই অংশের সার্বিক পরিচালন ব্যবস্থা সমন্বয় করার জন্য আগামী শনি ও রবিবার উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকে।

আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬-এর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট