,

পরিকল্পনা ভালো ছিল, বাস্তবায়ন করতে পারিনি: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ধর্মশালায় রাতে বৃষ্টি হয়েছিল। পেসাররা সুবিধা পাবেন ভেবে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে বল সুইংও করছিল। কিন্তু সুযোগ নিতে পারেননি মুস্তাফিজ-তাসকিন-শরিফুলরা। সাকিবের মতে, তারা খুব ভালো পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারিনি।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘গত রাতে বৃষ্টি ছিল। টস জেতাটা খুব ভালো ব্যাপার ছিল। পেসারদের জন্য উইকেটে কিছু সুবিধা ছিল। কিন্তু তারা তা নিতে পারেনি। আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন। আমাদের পরিকল্পনা ভালো ছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারিনি।’

ইংল্যান্ডের করা ৩৬৫ রান তাড়া করতে নেমে মাত্র ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। তবু সাকিব বলছেন, ৩২০ রান হলে ধর্মশালায় তা তাড়া করা যেত। বোলাররা ভালো জায়গায় বল করে শুরুতে মোমেন্টাম ধরতে পারলে তাদের আটকানো সম্ভব ছিল বলেও মনে করেন সাকিব।

তিনি বলেছেন, ‘বল সুইং করছিল, ভালো জায়গায় বল করে মোমেন্টাম হাতে নিতে হতো। কারণ একবার তারা মোমেন্টাম পেয়ে গেলে তাদের আটকে রাখা খুব কঠিন। আমার মনে হয়, তারা ৩৮০-৩৯০ রান করার পথে ছিল। সেখান থেকে আমরা তাদের আটকে রাখতে পেরেছিলাম। এখানে ৩২০ রান তাড়া করার মতো।’

র‌্যাব জানায়, ঘটনার দিন দুপুরে এনামের ছোট ভাই মনির বাবাকে ফোন করে জানান, মাথা ঘুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহালে মনিকে হত্যার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মনির বাবা রাউজান থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর রেজওয়ানুর রহমান বলেন, মনিকে হত্যার পর কুমিল্লার চৌদ্দগ্রামে গিয়ে পরিচয় গোপন করে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ নেন এনাম। সেখান থেকে তাকে গ্রেপ্তারের পর রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট