,

অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে ‍গুজব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অমর্ত্য সেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটও করেন চলতি বছর অর্থনীতিতে নোবেল পাওয়া ক্লডিয়া গোল্ডিনও। তবে পরবর্তী সময়ে অমর্ত্য সেনের মেয়ে নিশ্চিত করেন, তার বাবা ভালো আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে বাঙালিদের মন জয় করেছিলেন অমর্ত্য সেন। দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য পৃথিবী জুড়েই তিনি শ্রদ্ধা অর্জন করেছেন। অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন নিজেকে ঢাকা এবং কলকাতা দুই শহরেরই সন্তান হিসেবে গণ্য করেন।

বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদের মৃত্যুর খবরে নড়েচড়ে বসে পুরো বিশ্ব। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে বেশ টাইমস অব ইন্ডিয়া, জিনিউজসহ বেশ কয়েকটি প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করে। ভারত-বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় মৃত্যুর খবর।

তবে বিকেলে তার মেয়ে নন্দনা সেন জানান, অমর্ত্য সেন সুস্থ আছেন। তার মৃত্যু নিয়ে যেন গুজব ছড়ানো না হয়। কলকাতাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, তার বাবা সুস্থ আছেন। সোমবার রাত পর্যন্ত তিনি বাবার সঙ্গেই কাটিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান