,

ফিফটি করে ফিরলেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : টস জিতে ধর্মশালায় বোলিং করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতে সুবিধা করতে পারেনি। ডেভিড মালান-জনি বেয়ারস্টো ও জো রুটরা ঝড়ো ব্যাটিং করেন। তাদের গড়ে দেওয়া ভিত্তিতে দাঁড়িয়ে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড।

জবাব দিতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশের। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ তামিম (১), তিনে নামা নাজমুল শান্ত (০) ও চারে নামা সাকিব আল হাসান (১) ও পাঁচে নামা মেহেদী মিরাজ (৮)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফিফটি করে ফিরেছেন লিটন দাস।

বাংলাদেশ ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৩৫ রানে খেলছেন। তার সঙ্গী তাওহীদ হৃদয়। লিটন দাস ৬৬ বলে ৭৬ রান করে আউট হয়েছেন। সাতটি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি।

এর আগে ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৬টি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। তার সঙ্গে ১১৫ রানের জুটি দেওয়া জনি বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস।

এছাড়া তিনে নামা জো রুটের ব্যাট থেকে ৬৮ বলে ৮২ রানের ইনিংস আসে। তিনি আটটি চার ও একটি ছক্কা তোলেন। এরপর জস বাটলার ও হ্যারি ব্রুক ২০ করে রান যোগ করে সাজঘরে ফিরে যান। ইংল্যান্ড ৪২তম ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রান তেলে। ওই হিসেবে শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছেন বোলাররা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৬ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। শরিফুল ইসলাম ১০ ওভারে ৭৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শেখ মাহেদী ৮ ওভারে ৭১ রান খরচা করে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব তার ১০ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান