,

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের সামনে আজ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালা স্টেডিমায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

দুই দলেই আছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আছেন মাহেদী হাসান। ইংল্যান্ড রিস টপলিকে এনেছে মঈন আলীর জায়গায়।

ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ তিন দেখায় ইংল্যান্ডকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আসরে তেমন পাত্তা না পেলেও ভারতের কন্ডিশনে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে পিছিয়ে থাকলেও, বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায় ২ বার টাইগাররা আর ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড।

তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর বাংলাদেশের জয় কেবল ৫ ম্যাচে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট