মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচদেরও উড়িয়ে দিল কিউইরা

news-image

স্পোর্টস ডেস্ক : রাউন্ড রবিন গ্রুপের বিশ্বকাপে শুধু জয় নয় নেট রান রেটও গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে জয়ের সঙ্গে তাই বোনাস পয়েন্ট তুলে নেওয়াও গুরুত্বপূর্ণ। গেল দুই আসরের ফাইনাল খেলা নিউজিল্যান্ড যে কাজটা আসরে নিজেদের দুই ম্যাচে দারুণভাবে করেছে।

ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয়ে বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল তারা। সোমবার হায়দরাবাদে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৯ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। নেট রান রেটের হিসাবটা ওপরেই রেখেছে।

রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে বোলিং করতে নামে নেদারল্যান্ডস। তবে শক্তিশালী ব্ল্যাক ক্যাপসদের সামনে সুবিধা করতে পারেনি তারা। ওপেনিংয়ে ৬৭ রান তুলে ফেলে কিউইরা। এরপর ফিরে যান ডেভন কনওয়ে (৩২)। উইল ইয়ং ও রাচিন রাবীন্দ্র দলকে এগিয়ে নেন। তারা ৭৭ রানের জুটি গড়েন। এরপর ফিরে যাওয়া ইয়ং ৮০ বলে সাত চার ও দুই ছক্কায় ৭০ রান করেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন এই ম্যাচে ফিফটি করেই সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৫১ রানের ইনিংস। এছাড়া ডার্লি মিশেল ৪৮, টম ল্যাথাম ৫৭ ও মিশেল সাটনার ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তোলে নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২২৩ রান করে অলআউট হয়েছে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে আসা নেদারল্যান্ডস। দলটির হয়ে তিনে নামা কলিন আকারম্যান ৬৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মিডলের তেজা নিদামানুরু ২১, স্কট এডওয়ার্ড ৩০ ও সাইব্রান্ট এলগেলব্রেচ্ট ২৯ রান করে আউট হন। নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মিশেল সাটনার ৫৯ রান দিয়ে ৫ উইকেট এবং ম্যাট হেনরি ৪০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের