,

শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন, আশা মমতাজের

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। কেউ যদি বলে আপনার ভোট দেওয়া লাগবে না, শুনবেন না। আপনার ভোট আপনি নৌকা মার্কায় দিয়ে আসবেন। ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার।’

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘দেশের এত উন্নয়ন তাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কেন? মানুষ না খেয়ে কেন মরছে না? এত উন্নয়ন কেন হচ্ছে? কিন্তু এসব ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে।’

মমতাজ বেগম বলেন, ‘আমরা দেশের উন্নয়নের কথা বললে অনেক বলতে পারব। আপনারা সকলে জানেন ১৫ বছর আগে দেশ কি ছিল আর বর্তমানে দেশ কি হয়েছে। সরকার আপনাদের কথা চিন্তা করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা আবার যদি ক্ষমতায় আসে এই ভাতার সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেবেন। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন ও ভালো কাজগুলো আগে বন্ধ করে দেবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।’

বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান হিরো, জাহিদ খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান