,

কেন রাজনীতিতে আসলেন মাহি, জানালেন সেকথা

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয়। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। আর ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে মনোনয়নও চাইবেন।

‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। সেই লক্ষে বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায় অংশ নিচ্ছেন মাহি।

মাহি ভক্তদের মনে এখনো একটি প্রশ্ন বারবার উঁকিঝুঁকি দেয়; রাজনীতিতে কেন নাম লিখালেন এই নায়িকা? এমন প্রশ্নের মুখোমুখি মাহি নিজেও হয়েছেন বহুবার। সেসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বইটা পড়েছি। আর সেখান থেকেই আমার আত্মবিশ্বাস অনেক দৃঢ় হয়। একজন মানুষ সবকিছুকে সাইডে রেখে নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন! তার এই উপলব্ধি থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়ি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়টি আমাকে অসম্ভব মুগ্ধ করে। দেশের মানুষদের জন্য আমিও কিছু করতে চাই। আর সে কারণে রাজনীতিতে নাম লিখেছি।’

সেই কথার সঙ্গে যোগ করে এবার মাহি বললেন, ‘অনেক আগে থেকেই আমি রাজনীতি করি। তবে মানুষ জানতে পেরেছে এখন। কারণ এখন আমি কথা বলি বা আমার কাজ প্রকাশ করি। কিন্তু আমি অনেক আগে থেকেই মানুষের সেবা করতাম। তাদের প্রয়োজন মিটানোর চেষ্টা করতাম।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় দেখেছি, আমার এলাকার মানুষ কিছুটা পিছিয়ে রয়েছে, বঞ্চিত হয়েছে। তাই আমি তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। কিন্তু পাশে দাঁড়াতে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছে আমাকে। তাই রাজনীতিতে আসা। আমার চেষ্টা থাকবে আজীবন তাদের জন্য কাজ করে যাওয়ার। এমনকি আমার এলাকার জনগণ আমাকে খুব সাদরে গ্রহণ করছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট